গফরগাঁওয়ে দূর্নীতি বিরোধী সভা ও শিক্ষার্থীদের শপথ গ্রহণ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষার্থী ও সততা সংঘের সদস্যদের
দূর্নীতি বিরোধী মতবিনিময় সভা ও শিক্ষার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে
বিদ্যালয় হলরুমে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নুরুন নাহার বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কে এম এহছান, এডভোকেট।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রফিকুল বাসারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি সুলতান আহমেদ, সদস্য গোলাম মাহমুদ ফারুকী, তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শহীদুল ইসলাম প্রমূখ।
সভাশেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের শপথ গ্রহণ পরিচালনা করেন প্রধান অতিথি ডাঃ কে এম এহছান, এডভোকেট।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!