গফরগাঁওয়ে কামরাঙ্গা পাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্টে শিশুর মৃত্যু

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান , গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে গাছ থেকে কামরাঙ্গা পাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্টে সাজ্জাদ হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৭ সেপ্টেম্বর) বিকালে পৌর শহরের ইমামবাড়ী এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত সাজ্জাদ স্থানীয় শিশু মেলা কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী ও মোখলেছ মিয়ার ছেলে।
মোখলেছ মিয়ার গ্রামের বাড়ি দেওয়ানগঞ্জ। সে পরিবার নিয়ে গফরগাঁও পৌর শহরের ইমামবাড়ি (শিলাসী) বাসা ভাড়া নিয়ে থাকতেন।

স্থানীয় কাউন্সিলর ফয়জুর রহমান জীবন ঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন, বিকালে সাজ্জাদ সবার অগোচরে বাড়ির পাশে কামরাঙ্গা গাছ থেকে কামরাঙ্গা পাড়তে গিয়ে বৈদ্যুতিক তাঁরের সংস্পর্শে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!