গফরগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে- উদ্ভাবনে স্থানীয় সরকার” এই শ্লোগানে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল।
সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, পাঁচবাগ ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম, যশরা ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন প্রমুখ।
সভায় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা করা হয়।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!