গফরগাঁওয়ে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সকালে গফরগাঁও রেলওয়ে স্টেশন জামে মসজিদ পুকুরে লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে তারা গফরগাঁও থানায় খবর দিলে পুলিশ দশটার দিকে এসে লাশ উদ্ধার করে।
নিহতের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে পরনে ছিল লাল লুঙ্গি। লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশের ধারনা, যুবকটি রাতের কোন এক সময়ে পুকুরে গোসল করতে নেমে আর উঠতে পারেনি।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ জানান, নিহত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!