গফরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ২৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অংশগ্রহণে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে গত সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব যোগদানকৃত ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু ইউসুফ খান।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার কুশল আহমেদ রনি’র সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা), সালটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসমিন জাহান পলি ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ), সতেরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কফিল উদ্দিনসহ অন্যান্য শিক্ষকগণ প্রমূখ।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সবুজ মিয়া, মোশাররফ হোসেন, মোঃ আসাদুজ্জামান, হেলাল উদ্দিন, নূরে আলম ও সায়মা সুলতানা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানশিক্ষক ও সহকারী শিক্ষকগণ প্রমুখ।

এ সভায় প্রধান অতিথি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহীদুল ইসলাম বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিশুদের সুশিক্ষায় গড়ে তুলতে সবাইকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে। যে কোন প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি। শিক্ষার মাণ উন্নয়নে শিক্ষকদের সকল কাজের সহায়তা প্রদানের আশ্বাস দিয়ে তিনি বলেন, আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা।
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনাদেরকে (শিক্ষকদের) মূল্যায়ন করতেন, আওয়ামী লীগ সরকার গঠন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আপনাদের জীবন-মান উন্নয়নে সাহসী উদ্যোগ গ্রহণ করেছেন। রেজিস্ট্রি সকল প্রাথমিক বিদ্যালয়গুলোকে সরকারি করেছেন। আপনারাই (শিক্ষক) ভবিষ্যৎ জাতি গঠনে বেশি অবদান রাখেন বলেও অভিমত ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল মালেক বলেন, “আলোকিত ও মানবিক গফরগাঁও ” বিনির্মাণের যে লক্ষ্য, তা বাস্তবায়নে আপনারা সবচেয়ে বেশি অবদান রাখতে পারেন এবং রাখছেন, এরই অংশ হিসেবে উপজেলার প্রায় প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে “শেখ রাসেল পুষ্প কানন” আপনারা প্রতিষ্ঠা করেছেন। ফলে বিদ্যালয়গুলোর চমৎকার শিক্ষার পরিবেশ সৃষ্টি হয়েছে। এজন্য সকল শিক্ষকদের ধন্যবাদ জানান তিনি। ##

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *