গফরগাঁওয়ে ধান ক্ষেতে পানিতে মিলল তরুনীর অর্ধগলিত কাটা পা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ধামাইল ঢালীবাড়ি মোড়ে একটি ধান ক্ষেতের পানি থেকে বস্তাভর্তি অর্ধগলিত কাটা পা উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১০ সেপ্টেম্বর) বেলা ১২ টায় দিকে উপজেলার গফরগাঁও – হোসেনপুর এশিয়ান হাইওয়ে রোডের ধামাইল ঢালীবাড়ি মোড় সংলগ্ন এলাকা ধান ক্ষেতের পানি থেকে এ কাটা পা উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, কাটা পা কোনো ১৬/১৭ বছর বয়সী তরুণীর হবে।

গফরগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন ও স্থানীয়রা জানায়, উপজেলার গফরগাঁও – হোসেনপুর এশিয়ান হাইওয়ে রোডে ধামাইল ঢালীবাড়ি মোড় সংলগ্ন এলাকায় ধান ক্ষেতের পাশে দুইটি বস্তা বাধা দেখতে পায় এলাকাবাসী ও পথচারীরা। পরে তাদের সন্দেহ হওয়ায় থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাধা বস্তা দুটি খোলেন এবং বস্তায় ভেতরে বাসা-বাড়ির ময়লা আর্বজনা ছাড়া কিছু পাওয়া যায়নি। তবে অদূরে এক তরুণীর অর্ধগলিত কাটা পা উদ্ধার করা হয়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, উদ্ধার হওয়া পা’টি গোড়ালির ওপর থেকে কাটা।পরে পা’র সুরতহাল শেষে ডিএনএ টেস্টের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঁঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!