রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থীর উপস্থিতি বৃদ্ধিকরণে লক্ষ্যে অভিভাবক ও মা সমাবেশ আজ শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাইথল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার কুশল আহমেদ রনি’র সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম নূরু ও কামরুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাইথল ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান ঢালী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল মালেক ও পাইথল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম ঢালী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ শহীদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. কাউসার আকন্দ ও গয়েশপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ফরিদ আহমেদ প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীরাদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব প্রদানে অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসছে কিনা এবং লেখাপড়ায় ফাঁকি দিচ্ছে কিনা সেদিকে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। বিদ্যালয়ের পাশাপশি বাড়িতে লেখাপড়া করছে কিনা সেদিকেও অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে তাদের মাঝে ফুটবলসহ ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন উপজেলা অতিথিবৃন্দ।
******