গফরগাঁওয়ে এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার-৩

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান,  গফরগাঁও প্রতিনিধিঃ।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে এক বছরের সাজাপ্রাপ্ত রুবেল মিয়া নামে এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত মঙ্গলবার গভীর রাতে গফরগাঁও
থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রুবেল মিয়া উপজেলার মশাখালী ইউনিয়নের মুখী গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, রুবেলের সাজা হওয়ার পর তিনি বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিলেন।
গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ সদস্যরা তাকে গ্রেফতার করেছেন। তিনি আরও জানান, রুবেলকে জেল হাজতে পাঠানো হয়েছে।
অপরদিকে গফরগাঁও থানার বিভিন্ন এলাকা থেকে পেনেল কোডে আসামি চারিপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে মোঃ আহাদ মিয়া (৩০) ও একই গ্রামের মজিবুর রহমানের ছেলে আরাফাত (২৫)। গতকাল বুধবার দুপুরে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
********

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!