ভালুকায় সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘনায় হেলাল উদ্দিন (২৭) নামে এক অটোচালক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহেরাবাড়ির তালতলীমোড় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ঢাকাগামী একটি অজ্ঞাত মাইক্রোবাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহেরাবাড়ির তালতলীমোড় এলাকায় অটোরিক্সাকে ধাক্কা দিলে চালক শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার চরহাবর গ্রামের চাঁন মিয়ার ছেলে হেলাল উদ্দিন মহাসড়কের উপর সিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় হেলালকে উদ্ধার করে প্রথমে ভালুকা স্বাস্থ্যকমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!