গফরগাঁওয়ে পুলিশের অভিযানে কারাদন্ড আসামিসহ গ্রেফতার ৪

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও থানার পুলিশ অভিযান চালিয়ে ২ বছরের সশ্রম কারাদন্ড আসামি মোঃ রিয়াদ মিয়াকে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার গভীররাতে গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকায় থেকে তাকে গ্রেফতার করে।
সে উপজেলার চারিপাড়া গ্রামের মোঃ শাহজাহানের ছেলে। তার বিরুদ্ধে ১০,০০০ টাকা জরিমানাসহ ১ টি সাজা সিআর গ্রেফতারী পরোয়ানা ও ৩ টি সিআর গ্রেফতারী পরোয়ানা সহ মোট ৪ টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
এছাড়াও গফরগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া বিভিন্ন মামলায় আরো তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলেন-কাজল ওরফে হাবিবুর রহমান (৪২), পিতা-মোজাফর হোসেন, গ্রাম- বখুরা, মীর শফিকুল ইসলাম সামাদ (৫৫), পিতা-মৃত মীর আব্দুল জব্বার, গ্রাম- শিলাসী, এবং শরিফুল ইসলাম (৩৬) পিতা- মোকলেছ মিয়া, সাং-খারুয়া মুকন্দ, থানা- গফরগাও, জেলা- ময়মনসিংহ।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, রিয়াদ পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকেসহ আরো তিন আসামিকে গ্রেফতার করে। পরে তাদেরকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!