গফরগাঁওয়ের পাগলা থানা পুলিশের অভিযানে বিএনপির তিন নেতা-কর্মী গ্রেফতার

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা পুলিশের অভিযানে মঙ্গলবার রাতে তিনজন বিএনপি নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- পাঁচবাগ ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক দক্ষিন লামকাইন গ্রামের মৃত মোতালেব ফকিরের ছেলে কাদির (৪৫), দত্তেরবাজার ইউনিয়ন যুবদলের সদস্য কন্যামন্ডল গ্রামের মৃত আসাদ সরকারের ছেলে চন্দন (৪২) ও দত্তেরবাজার ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি বাড়ইগাঁও গ্রামের মৃত শহর আলীর ছেলে মমতাজ (৫০)।

পাগলা থানার ওসি রাজু আহাম্মদ গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করে বলেন, আজ বুধবার দুপুরে তাঁদের ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *