গফরগাঁওয়ে ৩ বছরের সাজা এড়াতে ১৫ বছর পলাতক

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
তিনগফরগাঁওয়ে ৩ বছরের সাজা এড়াতে ১৫ বছর পলাতক বছরের সাজা এড়াতে ১৫ বছর পালিয়েও শেষ রক্ষা হয়নি মোঃ জসিম উদ্দিনের (৪০) । গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর ঢাকা টিকাটুলি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
জসিম উদ্দিন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের কান্দি গ্রামের আজিম উদ্দিনের ছেলে।

পাগলা থানার ওসি রাজু আহাম্মদ জানান, ২০০৮ সালে ময়মনসিংহ জেলার দায়রা জজ আদালতে একটি চুরি মামলায় জসিম উদ্দিনের তিন বছরের সাজা হয়। শুক্রবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়েছে।
#####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!