গফরগাঁওয়ে শিক্ষার্থীর মাঝে “বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী” বই বিতরণ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ১৫ আগষ্ট , জাতীয় শোক দিবস উপলক্ষে ৯’শ শিক্ষার্থীদের মাঝে “বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী” বই বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ আগষ্ট) দুপুরে উপজেলার লংগাইর ইউনিয়ন পরিষদ আয়োজনে বই বিতরণ অনুষ্ঠান মাইজবাড়ী হাতেমতাই উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়।

লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল আমিন বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাইজবাড়ী হাতেমতাই উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ওয়াহিদুর রহমান বাদল, কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ শফিকুল কাদির, প্রধান শিক্ষক মোঃ তাশাররফ হোসেন, লংগাইর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক নিজাম উদ্দিন সর্দার, শিক্ষার্থী মেহেদী ও তাসমিন তালুকদার প্রমুখ।
শেষে মিলাদ, দোয়া ও গণভোজের আয়োজন করা হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!