রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
গফরগাঁওয়ে থানা পুলিশের ১২ ঘন্টার অভিযানে ৫ আসামি গ্রেফতারময়মনসিংহের গফরগাঁওয়ে পুলিশের ১২ ঘন্টার পৃথকভাবে অভিযানে আদালতের পরোয়ানাভূক্ত ও নিয়মিত মামলার ৫ আসামি গ্রেফতার হয়েছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে থানার বিভিন্ন এলাকায় থানা পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে এই ৫ আসামিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলো -পেনাল কোড এর আসামী আশরাফুল (২২), পিতা-মানিক মিয়া, গ্রাম- ষোলহাসিয়া , উপজেলা/থানা- গফরগাঁও, জেলা -ময়মনসিংহ, সাইদুল বাশার বাবুল (৪০), পিতা-মৃত-আবুল হোসেন, গ্রাম- শিলাসী (৮ নং ওয়ার্ড কলা বাগান) , উপজেলা/থানা- গফরগাঁও, জেলা -ময়মনসিংহ, পুলিশ আইনের ৩৪ ধারা মোতাবেক আসামী মোঃ হৃদয় (২৩), পিতা-মোঃ খোকন মিয়া , গ্রাম- পুখুরিয়া, উপজেলা/থানা- গফরগাঁও, জেলা -ময়মনসিংহ, বর্তমানে গ্রাম- জন্মে জয় (০৩ নং ওয়ার্ড পৌরসভা) , উপজেলা/থানা- গফরগাঁও, জেলা -ময়মনসিংহ, এবং রিমান্ডের আসামী সৈয়দ আলী (৪৮), পিতা-মৃত-আক্কাছ আলী, গ্রাম- ধীরাশ্রম পশ্চিম পাড়া , উপজেলা/থানা- সদর থানা, জেলা -গাজীপুর ও মোঃ রাসেল মিয়া (৩৫), পিতা-মোঃ কামাল উদ্দিন, গ্রাম- চর কাটিহারী ভাটিপাড়া , উপজেলা/থানা- হোসেনপুর, জেলা -কিশোরগঞ্জ।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন এই গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন।
গ্রেফতারকৃত আসামিদের আজ শুক্রবার (১১ আগষ্ট) দুপুরের দিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।