রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা যুবলীগের উদ্যোগে সোমবার (৭ আগষ্ট ) বেলা সাড়ে১২টায় প্রেসক্লাব সামনের সড়কে ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
১৫ আগষ্ট হত্যাকাণ্ডের মাষ্টারমাইন্ড জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবিতে ও ২১আগষ্ট হত্যাকাণ্ডের মাষ্টারমাইন্ড, পলাতক আসামি তারেক রহমানের দেশে ফিরিয়ে এনে বিচারকার্যকর এবং কানাডার ফেডারেল কোর্ট কর্তৃক সন্ত্রাসী সংগঠনের আখ্যা পাওয়া বিএনপিররাজনীতি নিষিদ্ধ করার দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,উপজেলা যুবলীগের আহ্বায়ক এম. সালাউদ্দিন পলাশ, যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান সজিব।
এসময় উপজেলা যুবলীগের সদস্য মো. আতিকুল ইসলাম, ফখরুল ইসলাম, আব্দুল্লাহতালুকদার, ইমাম সরকারসহ যুবলীগের সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন যুবলীগেরনেতৃবৃন্দ।