রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে থানা পুলিশের ১২ ঘণ্টার বিশেষ অভিযানে গফরগাঁও থানা এলাকায় থেকে বিভিন্ন মামলার ৩ আসামি গ্রেফতার হয়েছেন।
এদের মধ্যে পিতা মাতার ভরণ পোষণ আইনে আসামি একজন, মাদক ব্যবসায়ী একজন ও পুলিশ আইনের আসামি একজন সহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
গফরগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ওসি ফারুক আহম্মেদের নেতৃত্বে পৃথকভাবে বুধবার (২ আগষ্ট) রাত থেকে বৃহস্পতিবার (৩ আগষ্ট) ভোর সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- পিতা মাতার ভরন পোষন আইন ২০১৩ এর ৫(১), ৫(২) এর আসামী আসাদ মিয়া (৪৫), পিতা-মৃত-নূরুজ্জামান , গ্রাম- চর মছলন্দ উত্তর নয়াপাড়া , ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মামলা নং-০২, তাং-০৩/০৮/২০২৩, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর মাদক ব্যবসায়ী মোঃ রোমান (৪০), পিতা-মৃত-আঃ কাদির ওরফে কাদু, গ্রাম- ষোলহাসিয়া। (পূর্বের ০১ টি হত্যা মামলা সহ ০৫ টি মাদক মামলা রহিয়াছে) এবং পুলিশ আইনের ৩৪ ধারা মোতাবেক আসামী মোঃ আল আমিন আকন্দ (৩৩), পিতা-মোঃ শামীম আকন্দ, গ্রাম- গন্ডগ্রাম , উপজেলা/থানা- গফরগাঁও, জেলা-ময়মনসিংহ।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার (৩ আগষ্ট) দুপুরে দিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়েছে।