রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস সহ ৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী এবং ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসিন খন্দকার, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইন উদ্দিন খান মানিক, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মালিক তানভীর হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন, প্রকল্প
বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রাশেদ খান, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ভূঁইয়া, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সাইফুল মালেক, সমবায় অফিসার মীর মোঃ কাশেম, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, পাট কর্মকর্তা মোঃ ফজলুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান, উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি চিত্তরঞ্জন ঘোষ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা , রাজনীতিক, সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ, সাংবাদিকরা প্রমূখ।
সভায় ৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।