মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
ময়মনসিংহে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জামায়াতের ১৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, বাংলাদেশ জামায়েত ইসলামের মুক্তাগাছা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ মোঃ মুজাহিদ (৪৫), অর্থ বিষয়ক সম্পাদক ডা. আজহারুল ইসলাম শাহীন (৪৬),প্রচার সম্পাদক,হাবিবুল হক শরীফ (৪০), সদস্য মোঃ মামুনুর রশিদ (৪৫), জামায়েত ইসলাম কোতোয়ালী থানা শাখার সভাপতি মাওলানা মোঃ মফিজুল ইসলাম (৫৫), সদস্য মাঃ আবু নাছের সিদ্দিকী (৫২), মোঃ আনোয়ার হোসেন (৫০),জামায়েত ইসলাম গৌরিপুর থানা শাখার সদস্য আসাদুল্লাহ হাফেজ মোঃ কাজিম উদ্দিন (৫৫)। এ ছাড়াও জামায়েত ইসলাম ফুলপুর থানা শাখার সুরা সদস্য মোঃ আব্দুল কাদের (৫০),জামায়েত ইসলাম ঈশ্বরগঞ্জ থানা শাখার সাধারন সম্পাদক মোঃ জয়নাল আবেদীন (৫১),সদস্য মোঃ ফজলুল হক ওরফে মাহবুব (৩৬) ইউনিয়ন শাখার সেক্রেটারি মোঃ আমিনুল হক খান (৬৫), তারাকান্দা উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা নুরুল ইসলাম (৪০), সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান (৫৩), ফুলবাড়িয়া শাখার সদস্য মোঃ আঃ মতিন (৩৫), ইয়াকুব আলী হুজুর (৪৩), পাগলা থানা শাখার রুকন সদস্য মাহমুদুল হাসান (৩০),ভালুকা থানা শাখার সদস্য মাওলানা মোবারক হোসাইন (১৯) ধৌবাউড়া থানা শাখার সদস্য মোঃ সাইফুল ইসলাম (৪০)।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে ২৯ জুলাই বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়। জামায়াতের সাত নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০ জনকে আসামি করে ওই মামলা করা হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, নাশকতার মামলায় ১৯ জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে।
গ্রেপ্তারকৃত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠায়।