রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট দানবীর ও শিক্ষানুরাগী মরহুম রোস্তম আলী গোলন্দাজ এর ৫৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্কুল মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১ আগষ্ট) সকালে স্কুলের ছাত্র-শিক্ষক সহযোগে মরহুমের কবরস্থান জিয়ারত করা হয়। পরে স্কুল মিলনায়তনে প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের এর সভাপতিত্বে মরহুমের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্কূলের শিক্ষক-শিক্ষিকামন্ডলী প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।