ভালুকায় বাবার সাথে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে শিশুর মৃত্যু

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় বাবার সাথে মাছ ধরতে গিয়ে নদীর পানিতে ডুবে সাকিব (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার বিরুনীয় ইউনিয়নের সুতিয়া নদীর পাড় পাঁচবাকা নামক স্থানে। নিহত শিশু স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ও উপজেলার কাইচান গ্রামের পাঠকবাড়ির সফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে উপজেলার কাইচান গ্রামের পাঠকবাড়ির সফিকুল ইসলাম ছেলে সাকিবকে নিয়ে বাড়ির কাছেই  বিরুনীয়া পাঁচবাকা নামক স্থানে খিরু নদীতে মাছ মারতে যান। পরে ছেলেকে বাড়ি চলে যেতে বলে বাবা নদীর অপরপাড়ে গিয়ে মাছ ধরে বাড়ি গিয়ে ছেলেকে না পেয়ে নদীর পাড়ে খোঁজতে যান। কিন্তু ওষানেও না পেয়ে সন্দেহ হলে ফায়ারসার্ভিসকে খবর দেয়া হয়। সন্ধ্যায় ফায়ারসার্ভিসের লোকজন অনেক চেষ্টা কলেও শিশুটিকে খোঁজে পায়নি। মঙ্গলবার সকালে ওই স্থনেই শিশুর লাশটি ভেসে উঠলে স্থানীয় লোকজন লাশটি উদ্ধার করে।
ভালুকা ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার সিরাজুল ইসলাম জানান, রাতে অনেক চেষ্টা করেও শিশুর লাশটি উদ্ধার করা সম্ভব হয়নি। সকালে লাশটি ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *