গফরগাঁওয়ে চরআলগীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি এ স্লোগানকে সামনে রেখে গত বৃহস্পতিবার বিকেলে গফরগাঁও উপজেলার পাগলার মোড় বাজারে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
থানার ৩ নং বিট চরআলগী ইউনিয়নের পাগলার মোড় বাজার কমিটির সভাপতি সাইদুর রহমান ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিট পুলিশিং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) আফরোজা নাজনীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ।
এসময় আরো বক্তব্য রাখেন গফরগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন, অত্র ইউনিয়নের বিট অফিসার এসআই শফিকুল আলম, বাজার কমিটির সেক্রেটারী আলতাফ হোসেন, বাজার ব্যবসায়ী হাকিম উদ্দিন, মুর্শিদ মিয়া, ইউপি সদস্য ফরিদ মিয়া সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন প্রমুখ।
ওপেন হাউজ ডে সভায় মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, যৌতুক নিরোধ বিষয়ে দিক নির্দেশনা মূলক আলোচনা করা হয়। ##


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *