তারাকান্দায় হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৪

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি।।

ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা মামলার আসামী সহ ৪ জনকে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার দয়ারামপুর এলাকার মৃত জাহির উদ্দিনের পুত্র মোঃ ছাইন উদ্দিন (৬৩), বাদ্রাকান্দা উত্তর পাড়া এলাকার মৃত আ: গনি মিয়ার পুত্র আলমগীর (৩০)। ১ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভূক্ত আসামি কালিকা চরপাড়া এলাকার মৃত: হানিফ খাঁ এর পুত্র  জামাল খাঁ (৩৭) এবং সিআর  ওয়ারেন্ট ভূক্ত আসামি মধুপুর এলাকার আ: রহমানের পুত্র রাব্বি মিয়া (৩০)।

তারাকান্দা থানা সূত্রে  জানা গেছে, উপজেলার বিসকা ইউনিয়নের দয়ারামপুর গ্রামে বুধবার ২৬ জুলাই রাতে রাইসমিলে পিটিয়ে যুবক রনি মিয়াকে হত্যা মামলার অন্যতম আসামি সাইন উদ্দিন কে গতকাল রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে থানা পুলিশ। হত্যাকান্ড সংগঠনের ২৪ ঘন্টার মধ্যেই সাইন উদ্দিন কে গ্রেফতার করেছে পুলিশ।

তারাকান্দা থানা ওসি আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘন্টায় ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃত আসামীদের বৃহস্পতিবার  বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ। ।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *