নান্দাইলে ২৭১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহের নান্দাইল হতে ২৭১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ লিটন মিয়া ওরফে হাবিবুল্লাহ্ (৩৪) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। গ্রেফতারকৃত হাবিবুল্লাহ ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মোগডোলা ইউনিয়নের গালাহার এলাকার মৃত আব্দুল ব্যাপারীর পুত্র।

সোমবার (২৪ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ র‌্যাব-১৪ জানান, সোমবার ভোর রাত পৌনে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের নান্দাইল থানাধীন নান্দাইল উপজেলা পরিষদ গার্লস স্কুল রোডস্থ বিসমিল্লাহ্ হোটেল এন্ড রেস্ট্ররেন্টের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে  লিটন মিয়া ওরফে হাবিবুল্লাহ্ কে গ্রেফতার করে র‌্যাব-১৪। এসময় তার কাছ থেকে ২৭১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‌্যাব আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়- বিক্রয়ের কথা স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীকে ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় হস্তান্তর করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *