রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে ও সরকারের উন্নয়ন প্রচারণার অংশ হিসেবে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ছাত্রলীগ ও পৌরসভা ছাত্রলীগের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করে।
আজ বুধবার বিকালে পৌরশহরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে শোভাযাত্রা শুরু হয়ে সালটিয়া,যশরা,রাওনা, রসুলপুর, বারবাড়িয়া ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শানিল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মন্ডল নেতৃত্বে প্রায় দুই হাজারের অধিক মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেয়।
এসময় আরও উপস্থিত ছিলেন পৌরসভা ছাত্রলীগের সভাপতি শাকিব মাহমুদ সিয়াম,সাধারণ সম্পাদক মেহেরাব হোসেন তানভীর,কলেজ শাখা ছাত্রলীগের শাহরিয়ার সিমান্ত, সাব্বির হোসেন, নাজমুল হাসন রিবানসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।