ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

শেয়ার করুন :

মো:জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার   (২৬ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার  সকাল ৮টা থেকে বৃহস্পতিবার  সকাল ৮টার মধ্যে করোনায় মারা যাওয়া ৪ জন। এরা ময়মনসিংহ জেলার তিন জন এবং একজন জামালপুরে বাসিন্দা।
করোনায় মারা যাওয়ারা হলেন, রওশন আরা, ৫০ বছর, তারাকান্দা, ময়মনসিংহ।  জাহাংগীর, ৫৮ বছর, মাসকান্দা, ময়মনসিংহ। আমেনা খাতুন, ৭০ বছর, ত্রিশাল, ময়মনসিংহ। রাবেয়া, ৬৫ বছর, গোপালপুর, সদর, জামালপুর।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে  চিকিৎসাধীন অবস্থায় উপসর্গ নিয়ে ৩ জন মারা যায়। যারা মারা গেছেন তারা হলেন- আজিজুল হক, ৫৫ বছর, সদর, জামালপুর। আব্দুর রহমান, ৬৫ বছর, গৌরীপুর, ময়মনসিংহ। ওসমান আলী, ৬৫ বছর, ফুলপুর, ময়মনসিংহ।
ডা.মহিউদ্দিন খান  মুন আরও জানান, ইউনিটটিতে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৯১ জন। এর মধ্যে ১২ জন আইসিইউতে আছেন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!