প্রকাশিত হয়েছেঃ জুলাই ১৩, ২০২৩ সময়ঃ ২:৫৭ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে উপজেলা প্রশাসন কর্তৃক (দ্বিতীয় পর্যায়ে) বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে নবম ও দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে।
বুধবার (১৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল এবং বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ভূইয়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

