গফরগাঁওয়ে ঘুরে ঘুরে জনগনের খোঁজ নিচ্ছেন এমপি বাবেল গোলন্দাজ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসন থেকে দুই দুইবারের নির্বাচিত সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। এর আগে তিনি একবার উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন।
গফরগাঁও আসনের জনপ্রিয় নেতা, বার বার নির্বাচিত সংসদ সদস্য মরহুম আলতাফ হোসেন গোলন্দাজের সুযোগ্য সন্তান ফাহমী গোলন্দাজ বাবেল তার
নির্বাচনী এলাকায় গফরগাঁওবাসীর খোঁজ খবর সহ সরাসরি তাঁদের কাছ থেকে মনের কথা শুনতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে এবং হাটে বাজারে মোটর সাইকেলে চালিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এমপি বাবেল গোলন্দাজকে কাছে পেয়ে গ্রামগঞ্জের সাধারণ মানুষসহ মহিলারা তাঁদের সুবিধা, অসুবিধার কথা ব্যক্ত করছেন। গোটা এলাকা সর্বত্রই এমপির ঘুরে বেড়ানো ব্যাপক সারা পরেছে।
জানা যায়, ঈদের আগে ও পরে প্রায় এক সপ্তাহ যাবত গফরগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে, বাজারে বাজারে এবং রাস্তার পাশে ছোট ছোট চা ও মনোহারী দোকানে বসে সাধারণ মানুষের কথা শুনছেন জনপ্রিয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। তিনি এ সময় সরকারের বিভিন্ন উন্নয়ন মানুষের সামনে তুলে ধরছেন । গত নির্বাচনে আওয়ামী লীগ প্রতিশ্রুতি দিয়েছিলো গ্রাম হবে শহর। তার কতটুকু বাস্তবায়ন হয়েছে তা জানার জন্যই
গ্রামের মানুষের সাথে কথা বলছেন তিনি। তার নির্বাচনী এলাকায় দুই থানায় আইন শৃঙ্খলার পরিস্থিতির কথা জানছেন। এসময় স্থানীয় কিশোর ও যুবকরা সংসদের সাথে ছবি তুলতে আগ্রহ প্রকাশ করলে তিনি তাঁদের অনুরোধ রক্ষা করছেন।
যশরা গ্রামের মোশারফ হোসেন বলেন, হঠাৎ দোকানের সামনে মোটরসাইকেল চালিয়ে এমপি সাহেব এসে দাঁড়ান এবং স্থানীয় লোকজনদেরকে কেমন আছেন? জিজ্ঞেস করলে সবাই উনাকে দেখে হতভম্ব হয়ে যায়। পরে তিনি মোটর সাইকেল থেকে নেমে দোকানের বেঞ্চে বসেন সকলের কুশলাদি বিনিময় করেন।
খুরশিদ মহল গ্রামের সাবেক মেম্বার হযরত আলী বলেন, ঈদের পর রোববার এমপি বাবেল মহোদয় পাঁচবাগ ইউনিয়নের খুরশিদ মহল ব্রীজে আসেন। এসময় ব্রীজের নিচে বসার পর লোকজন জড়ো হতে থাকে। একপর্যায়ে তিনি জানতে চান, আপনাদের জীবন মানের উন্নতি হয়েছে কিনা? তখন একবাক্যে সবাই জবাব দেয় এই সরকারের আমলে আমরা ঘরে ঘরে বিদ্যুৎ পেয়েছি। মোড়ে ও গুরুত্ব স্থানে সোলার বাতি পেয়েছি। কাঁচা রাস্তাগুলো পাকা হয়েছে।
আমাদের কথা শুনার পর তিনি বলেন, বাংলাদেশ আজ ডিজিটাল হয়েছে। সরকার ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে কাজ করছে। আবারও নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আহবান জানান।
পুখুরিয়া গ্রামের চা বিক্রেতা নজরুল ইসলাম বলেন, এমপি সাহেব বাড়ি বাড়ি গিয়ে মানুষের খোঁজ খবর নেওয়াতে সাধারণ মানুষ খুব খুশি। এযুগে নেতাদেরকে তো খুজে পাওয়া কঠিন।
স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, একা মানুষের কাছে গেলে তাঁদের মনের কথা শুনা যায়। তাঁরা নানা সমস্যার কথা বলতে পারে। গত সাড়ে চার বছরে মানুষের জীবন মানের কতটুকু পরিবর্তন হয়েছে তা দেখার জন্যই আমি নিজেই মোটর সাইকেল চালিয়ে আমার নির্বাচনী এলাকায় একা একা ঘুরে দেখছি।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *