গফরগাঁওয়ে পাঁচবাগে বিট পুলিশিং সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
আপনার পুলিশ আপনার পাশে, তথ্য দিন সেবা নিন, বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি এ স্লোগানকে সামনে রেখে মাদক, জুয়া, বাল্যবিবাহ, যৌতুক, সন্ত্রাস ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (২৪ জুন) দুপুরে গফরগাঁও উপজেলার ৯নং পাঁচবাগ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহাম্মদ।

এসময় আরো বক্তব্য রাখেন অত্র ইউনিয়নের বিট অফিসার পাগলা থানার এস আই মদন চন্দ্র সিংহ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সেলিম মাষ্টার, ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক আকরাম মাষ্টার, সাবেক ইউপি মেম্বার মোঃ হযরত আলী,
ইউপি মেম্বার মোবারক হোসেন দুলালসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন প্রমুখ।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *