গফরগাঁওয়ে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২১ জুন) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসিন খন্দকার, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ, পাগলা থানার অফিসার ইনচার্জ রাজু আহাম্মদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুল, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মালিক তানভীর হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন,
মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, পাট কর্মকর্তা মোঃ ফজলুর রহমান, ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, তারিকুল ইসলাম রিয়েল, মাহবুবুল আলম, শামসুল আলম খোকন, মোস্তফা কামাল মনির, নজরুল ইসলাম তোতা, মোঃ মাছুদুজ্জামান, রোকসানা বেগম,
সাহাবুল আলমসহ আরো অনেকেই প্রমূখ।
সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা উন্নতীকল্পে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করা হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *