রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে সুমন মিয়া (২৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার রাওনা ইউনিয়নের দিঘা গ্রামের স্কুলের পাশে এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত সুমন একই এলাকার ইস্টু মিয়ার ছেলে। নিহতের পরিবারটি খুবই দ্ররিদ্র। উপার্জনক্ষম ছেলেটিকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে এবং এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় রাওনা ইউপির চেয়ারম্যান শাহাবুল আলম ঘটনাটি নিশ্চিত করে বলেন, সুমন মিয়া নিজ বাড়ীর গ্যারেজে অটোরিকশা চার্জ করতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন গুরুতর আহত সুমন কে উদ্ধার করে পাশ্ববর্তী ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।