গফরগাঁওয়ে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান,  গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১০ টায় গফরগাঁও পৌর শহরের ইমামবাড়ী ঈদগাহ মাঠে বিশেষ এ নামাজ আদায় করা হয়।
গফরগাঁও টানা কয়েক দিন ধরেই তীব্র তাপপ্রবাহ বইছে। বুধবার তাপমাত্রা ছিল প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস । তীব্র তাপে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রোদে পুড়ে নষ্ট হচ্ছে ফসলের মাঠ। তীব্র গরম থেকে রক্ষা পেতে তাই বৃষ্টি কামনা করে বিশেষ নামাজ আদায় করেছেন স্থানীয় বাসিন্দারা।
গফরগাঁও উলামা সমিতি
এ নামাজের আয়োজন করে। ধর্মমতে, এ নামাজকে বলা হয় ‘ইস্তিসকার নামাজ’। এ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি বা পানির জন্য প্রার্থনা করা হয়।
আয়োজকরা জানান, কালবৈশাখীর মৌসুমেও বৃষ্টির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। উল্টো টানা তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠছে। মাঠে রোদে পুড়ে কৃষকের ফসল নষ্ট হচ্ছে। শ্রমজীবী মানুষ রোদে বেশিক্ষণ কাজ করতে পারছেন না। এমন পরিস্থিতিতে তারা বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার আয়োজন করেছিলেন। নামাজে সবাইকে অংশ নেওয়ার জন্য ফেসবুকে প্রচারণা চালানো হয়েছিল।
সকাল ১০টার দিকে ইমামবাড়ী ঈদগাহ মাঠে গিয়ে দেখা যায়, পাঞ্জাবি-টুপি পরে জায়নামাজ নিয়ে বিভিন্ন বয়সের মানুষ মাঠে হাজির হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই নামাজ আদায় ও দোয়া পরিচালনার জন্য হাজির হন দুগাঁছিয়া জামিয়া হুসাইনিয়া মাদ্রাসার মুহতামিম ও গফরগাঁও উলামা সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান সালমানী প্রথমে মুসল্লিদের উদ্দেশে নামাজের নিয়মকানুন বলেন তিনি। এছাড়াও উপস্থিত মুসল্লীদের সামনে কোরআন ও হাদীসের আলোকে আলোচনা করেন গফরগাঁও কেন্দ্রীয়
উলামা সমিতির সভাপতি হাফেজ মোঃ নূরুল ইসলাম ও সহ সভাপতি মাওলানা আজিজুর রহমান। এরপর দুই রাকাত নামাজ আদায় করেন সবাই। নামাজ শেষে দুই হাত তুলে সবাই বৃষ্টির জন্য মোনাজাত করেন। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহমুদুল হাসান সালমানী।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *