রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সূর্য সারথি খেলাঘর আসরের উদ্যোগে সোমবার (৫ জুন) বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।
এ সময় আদর্শ শিশু নিকেতন প্রাঙ্গন ও উপজেলার বিভিন্ন সড়কের পাশে গাছ লাগানো হয়। এ উপলক্ষে সূর্যসারথি খেলাঘর আসর শিশু-কিশোরদের নিয়ে একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি আদর্শ শিশু নিকেতন প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিন করে।
এ সময় উপস্থিত ছিলেন আদর্শ শিশু নিকেতনের প্রধান শিক্ষক এইচ কবীর টিটো, খেলাঘর আসর কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ বিভাগীয় সম্বন্বয়ক আতাউর রহমান মিন্টু, গফরগাঁও সাহিত্য সংসদের সাধারন সম্পাদক এডভোকেট সাইফুস সালেহীন, সূর্যসারথি খেলাঘর আসরের সভাপতি চিত্রশিল্পী জ.ই সুমন ও সাধারন সম্পাদক মেহেদি হাসান বুলবুল প্রমুখ।