গফরগাঁওয়ের পাঁচবাগে বিট পুলিশিং ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৯নং পাঁচবাগ ইউনিয়নের ২নং বিট এলাকায় বিট পুলিশিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার (২৮ মে) দুপুরে উপজেলার খুরশিদ মহল এলাকায় উজান ভাটি সুপার মার্কেটে সামনে পাগলা থানা এ সভার আয়োজন করে।
বিট পুলিশিং ও আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পাগলা থানার নবাগত ওসি রাজু আহাম্মদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক মেম্বার দেলোয়ার হোসেন দিলু, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা মজনু মিয়া, পাঁচবাগ ইউনিয়ন যুবলীগ নেতা আরিফুজ্জামান রাজু, ব্যবসায়ী মোঃ নুরুন্নবী ও বিট কর্মকর্তা এসআই কামাল হোসেন প্রমূখ।
সভায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও জুয়া ইত্যাদি সম্পর্কে সচেতনা মূলক আলোচনা করা হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *