ময়মনসিংহে ৬৫ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার ২

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা ৬৫ বস্তা ভারতীয় চিনিসহ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ কামরুজ্জামান খান ওরফে বাবুল (৫২), মোঃ আনোয়ার হোসেন (৩০)।

রোববার (২৮ মে) এক বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ এ তথ্য জানান।

জানাগেছে, গত ২৭ মে রাত ১১ টায় অভিযান পরিচালনা করে জেলার হালুয়াঘাট থানাধীন ধারা বাজার থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে নিয়ে আসা ৬৫ বস্তা ভারতীয় চিনিসহ হালুয়াঘাটের কুরুয়া পাড়া এলাকার মৃত আজিজুজ্জামান খানের পুত্র কামরুজ্জামান খান ওরফে বাবুল এবং দর্শাপাড়া এলাকার আঃ ছামাদের পুত্র মোঃ আনোয়ার হোসেন কে গ্রেফতার করেন।  এই সংক্রান্তে হালুয়াঘাট থানায় মামলা রুজু হয়েছে এবং আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *