রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ৩ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
গত মঙ্গলবার সকালে গফরগাঁও উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট (এনআইএলজি) আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবদের জন্য ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগের এনআইএলজি স্থানীয় সরকার বিভাগের পরিচালক ও যুগ্ম সচিব ফরিদ আহাম্মদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল ।
কোর্সটিতে প্রশিক্ষণ প্রদান করেন এনআইএলজি স্থানীয় সরকার বিভাগে পাবলিকেশন অফিসার মোহাম্মদ আব্দুল জলিল , উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তাসলিমা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদ খান, সহকারী প্রোগ্রামার আইসিটি আহসান হাবীব প্রমুখ।
৩ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সের গফরগাঁও উপজেলার ১৫টি ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও সচিবগণ অংশ নেন। প্রশিক্ষণের বিষয়বস্তু ছিল, ইউনিয়ন পরিষদের কার্যপরিচালনা, জনপ্রতিনিধি ও কর্মচারীদের দায়িত্ব কর্তব্য, স্থানীয় সম্পদ আহরণ, কর নির্ধারণ, বাজেট প্রণয়ন, উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, সরকারী ক্রয় পদ্ধতি, পরিষদের হিসাব রক্ষণ ও নিরীক্ষণ, গ্রাম আদালত আইন, জন্ম ও মৃত্যু নিবন্ধন, দুর্যোগ ব্যবস্থাপনার কার্যক্রম সম্পর্কিত।