ভালুকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত, আহত ১

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহি বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুই দীলিপ (২৮) ও মানিক (৩০) নামে দুই বন্ধু নিহত এবং একজন আহত হয়েছেন। শুক্রবার (২৮ এপ্রিল) রাত ১১ টরার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা এলাকায় শিল্প পুলিশ ময়মনসিংহ জুন-৫ কার্যালয়ের সামনে ইউটার্নে ওই দুর্ঘটনাটি ঘটে। ওই  ঘটনায় গুরুতর আহত এমরান হোসেনকে (২৭) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাত ১১টার দিকে একটি মোটরসাইকেলে করে ময়মনসিংহ থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে ভালুকার দিকে আসছিলেন উপজেলার মামারিশপুর এলাকার হুমায়ুন আহম্মদের ছেলে দীলিপ, একই গ্রামের ছমির উদ্দিনের ছেলে মানিক ও এমরান হোসেন নামের তিন বন্ধু। পরে, ঘটনার সময় ভরাডোবা এলাকায় ইউটার্ন নিচ্ছিল ঢাকাগামী একটি যাত্রীবাহি একটি বাস। ওই সময় পেছন দিক থেকে আসা তিন বন্ধুবাহি মোটরসাইকেলটি ইউটার্ন নেয়া বাসটিকে ধাক্কা দেয়। এতে, দুর্ঘটনা কবলিত হয়ে মোটরসাইকেল আরোহী দীলিপ, মানিক এবং এমরান হোসেন গুরুতর আহত হন। পরে, ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ আহদের ভালুকা উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার দিলিপ ও মানিককে মৃত বলে ঘোষনা এবং এমরান হোসেনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *