আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় মার্চ মাসের বেতন, ঈদ বোনাস ও চলতি মাসের অর্ধেক বেতনের দাবিতে কর্মবিরতি পালন করেছেন এডাম টেক্সটাইল লিমিটেড নামক কারখানার শ্রমিকরা। গতকাল বৃহষ্পতিবার (১৩ এপ্রিল) সকাল থেকে শ্রমিকরা তাদের কর্মবিরতি শুরু করেন। কারখানাটির অবস্থান উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কাশর গ্রামে।
শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কাশর গ্রামে অবস্থিত এডামস টেক্সটাইল লিমিটেড নামের ওই কারখানাটিতে প্রায় পাঁচ শতাধিক নারী পুরুষ শ্রমিক কর্মরত আছেন। গতকাল বৃহষ্পতিবার ঘটনারদিন শ্রমিকরা কারখানায় গিয়ে তাদের মার্চ মাসের বেতন, ঈদ বোনাস ও চলতি মাসের অর্ধেক বেতন দাবি করেন। কারখানা কর্তৃপক্ষ ওই সময় শ্রমিকদেরকে ১৬ এপ্রিল ঈদ বোনাস, ঈদের ছুটির আগে এপ্রিল ও গত মার্চ মাসের বেতন দেরয়া কথা জানান। কিন্তু, শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের কথায় কান না দিয়ে কাজ ফেলে কারখানার বেতর কর্মবিরতি শুরু করেন। খবর পেয়ে শিল্প পুলিশ-৫ ময়মনসিংহ জুনের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী সাইদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত রাখেন। তবে, শ্রমিকরা তাদের কর্মবিরতি অব্যাহত রাখে।
শিল্প পুলিশ-৫ ময়মনসিংহ জুনের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী সাইদুর রহমান জানান, গত মার্চ মাসের বেতন, ঈদ বোনাস ও চলতি মাসের অর্ধেক বেতনের দাবিতে এডাম টেক্সটাইল লিমিটেড শান্তিপূর্নভাবে তাদের কর্মবিরতি পালন করেছেন। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। তবে চেষ্টা করেও এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।