গফরগাঁওয়ের পাগলায় মাদক সম্রাট সোহেল গ্রেফতার

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান,  গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ১০ টি মাদকসহ ১১ মামলার আসামি সোহেল (৪০) কে গ্রেফতার করেছে পাগলা থানার পুলিশ।
আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে এএসআই কামরুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টমূলে তাঁকে গ্রেফতার করে ময়মনসিংহ জেলা বিজ্ঞ আদালতে পাঠায়।
পাগলা থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান। মাদক সম্রাট সোহেলের বিরুদ্ধে ১০ টি মাদক মামলাসহ মোট ১১ টি মামলা রয়েছে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *