গফরগাঁওয়ে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলে ১৩ জন

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে ১২০ টাকায় পুলিশ কনস্টেবল পদে ১৩ জনের চাকরি হয়েছে। এই ১৩ জন নারী পুরুষ এলাকায় মাঝি, দিনমুজুর ও হতদরিদ্র পরিবারের সদস্য। বাছাই পরীক্ষার তিন ধাপ পেরিয়ে নিজ নিজ মেধা ও যোগ্যতায় চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ পুলিশের সদস্য (ট্রেইনি রিক্রুট কনস্টেবল) পদে স্থান পেয়েছেন বলে জানান তারা।
অতিরিক্ত টাকা ছাড়াই শুধুমাত্র আবেদনের সময় ব্যাংক ড্রাফটে ১২০ টাকা করে জমা দিয়েই তাদের কনস্টেবল পদে চাকরি হয়েছে। কোনো রকম তদবীর বা অর্থ লেনদেন ছাড়াই বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি পেয়ে তারা খুবই খুশি ও পুলিশ সুপার সহ নিয়োগ সংক্রান্ত কাজে জড়িতদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। অভিভাবকরাও তাদের ছেলে- মেয়ের চাকরি বিষয়টি স্বপ্নের মতো দেখেছেন।
সদ্য নিয়োগপ্রাপ্ত পুলিশ কনস্টেবল উপজেলার বাসুটিয়া গ্রামের মনিশা জাহান মাহি আবেগ আপ্লত হয়ে বলেন, ১২০ টাকায় আমার পুলিশের চাকরি হয়েছে বিশ্বাস হচ্ছে না। তবে আমার বাবা ও মায়ের সম্মানের জন্য নিষ্ঠার সাথে চাকরি করতে চাই। মঙ্গলবার উপজেলার বাসুটিয়া গ্রামের মনিশা জাহান মাহি সহ সদ্য নিয়োগপ্রাপ্ত পুলিশ কনস্টেবল ৪ জনের বাড়ি বাড়ি গিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন গফরগাঁও থানার সুযোগ্য অফিসার ইনর্চাজ ( ওসি) ফারুক আহম্মেদ । এ সময় সম্পূর্ণভাবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিনা টাকায় পুলিশের চাকুরি পাওয়া প্রার্থী ও অভিভাবকরা খুশিতে আবেক-আপ্লুত হয়ে কেঁদে ফেলেন।
এছাড়াও গফরগাঁও উপজেলাধীন পাগলা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, পাগলা থানাধীন বিভিন্ন এলাকায় ৯ জন নারী ও পুরুষ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত হন। তাদের সকলকেই অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ ও পাগলা থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষে এবং বাংলাদেশ পুলিশের আইজিপি আল-মামুন স্যারের দিক নির্দেশনায় কোন প্রকার ঘুষ, তবদির ছাড়াই পুলিশ কনস্টেবল পদে নিয়োগ উপহার দিয়েছেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা ( পিপিএম) স্যার । বাংলাদেশ পুলিশ যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার ধারায় পরিচালিত হয়ে নিয়োগ কার্যক্রমে শুরু করেছে, সেটি


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *