গফরগাঁওয়ে ঝড় ও বৃষ্টিতে গাছপালা ও ফসলের ক্ষতি

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান,  গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সদরসহ বিভিন্ন ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে কাঁচাঘর ও ফসলের ব্যাপক ক্ষতি হয় এবং অসংখ্য গাছ উপরে ও ভেঙে পড়ে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ঝড় ও বৃষ্টি হয়। ঝড়ে সময় বিভিন্ন গ্রামের কাঁচা ঘরে ব্যাপক ক্ষতিসহ বোরো ধানের ক্ষতি হয়। এছাড়াও কালবৈশাখী ঝড়ে গাছের আমের মুকুল, শশা ক্ষেত, কলার বাগান, লাউ ক্ষেত, ভুট্টা ক্ষেত, কুমড়াসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। উপজেলার পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচূড়া গ্রামের দরিদ্র কৃষক জসিম উদ্দিন খাঁ সহ আরো অনেক কৃষকের ভুট্টা ক্ষেত মাটির সাথে মিশিয়ে পড়ে। এতে কৃষকের বহু টাকা ক্ষতি হয়।
উপজেলা কৃষি অফিস জানান, ঝড় ও বৃষ্টির কারণে বোরো ধান, শাক সবজিসহ বিভিন্ন উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পেতে একটু সময় লাগবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *