আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ছে একের পর এক সংরক্ষিত বনাঞ্চলের বিভিন্ন চালার বেতবাগান ও গজারী গাছ। গত মঙ্গলবার দুপুরে উপজেলার হবিরবাড়ি বিট অফিসের আধাকিলোমিটার পশ্চিমে একটি চালায় আগুন জ¦লতে থাকলে বনবিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে অনেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত এক মাস ধরেই ভালুকা রেঞ্জের হবিরবাড়ি বিটের আওতায় বিভিন্ন দাগের চালা থেকে আকাশমনি ও বিপুল পরিমান গজারী গাছ কেটে নিয়ে আলামত নষ্টের লক্ষ্যে বেশ কয়েকদফা আগুন লাগানোর ঘটনা ঘটে। বেশ কয়েকদিন আগে হবিরবাড়ি মৌজার ৪১৩ নম্বর দাগে সারা বৃদ্ধা আশ্রমের পাশের চালা থেকে কয়েক শ’ গজারী গাছের কপিস কর্তন ও আগুণ ধরিয়ে আলামত নষ্টের অভিযোগে মামলা দায়ের করে বনবিভাগ। এমনকি ঘটনার সাথে জড়িত থাকার দায়ে মাইনউদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে উপজেলার হবিরবাড়ি বিট অফিসের আধাকিলোমিটার পশ্চিমে একটি চালায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে বনবিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে অনেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ভালুকা রেঞ্জের হবিরবাড়ি বিট অফিসার আশরাফুল আলম খান জানান, হবিরবাড়ি মৌজার বিভিন্ন দাগে বিপুল পরিমান আকাশমনি গাছ ও গাজারী গাছ কেটে নেয়াসহ ইতোমধ্যে বেশ কয়েকদফা আগুন লাগার ঘটনা ঘটেছে। ওইসব ঘটনায় গ্রেফতারসহ বেশ কয়েকটি মামলাও দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে একই মৌজার ৭০৭ নম্বর দাগের সংরক্ষিত বনে আগুন লাগার সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বেশ কিছু এলাকার বেতবাগান বাঁশঝাড় ও গাছের ক্ষতি হয়েছে। পথচারীদের ছুড়ে ফেলা দেয়া বিড়ি সিগারেটের আগুন থেকে না দুর্বৃত্তদের দেয়া আগুনে ওই আগুনের সূত্রপাত তা এই মুহুর্তে বলা যাচ্ছেনা।