গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদক।।
গাজীপুর মহানগরীকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে চান আরএসবি গ্রুপের চেয়ারম্যান ও মেয়র প্রার্থী শিল্পপতি মেজবাহ্ উদ্দিন। বুধবার দুপুরে স্থানীয় বাটাগেইট বন্ধন কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আমি মেয়র পদে নির্বাচিত হলে‘গাজীপুর সিটি করপোরেশনের উন্নয়ন যা যা করার দরকার আমি তাই করবো, আমি যা বলি তাই করি।’ গাজীপুর সিটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলাই আমার লক্ষ্য। যেখানে যানজট নিরসন প্রতিটি ওয়ার্ড থাকব ওয়ান ওয়। ময়লা তথা বর্জ্য ব্যবস্থাপনার জন্য থাকবে অত্যাধুনিক ডাম্পিং স্টেশন। বর্জ্য থেকে উৎপন্ন হবে বিদ্যুৎ ও সার। খেলার মাঠসহ নগরীর ৮টি জোনে থাকবে বিনোদন পার্ক। নগরীর প্রতিটি বাসা-বাড়িতে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করা হবর, সাংবাদিকদের জন্য আবাসনর ব্যবস্থা করা হবে, ড্রেন, রাস্তা নির্মাণ ও পয়:নিস্কাশনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে, মশক নিধন ও স্বাস্থ্য সেবা নিশ্চিতসহ নাগরিক সেবা প্রদান ডিজিটাল (অনলাইন) সিস্টেম কার্যকর করা হবে, অনলাইনের মাধ্যমে বাড়ির হোল্ডিং টেক্স পরিশোধ ও ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স ২৪ ঘন্টার মধ্যে সরবরাহ করা হবে, নগরজুড়ে নতুন নতুন মসজিদ মাদ্রাসা ও কবরস্থান নির্মাণ করা হবে। গাজীপুর মহানগরকে একটি আধুনিক স্মার্ট নগরী গড়তে আরো যা যা দরকার তাই করা হবে।’
এ মত বিনিময় সভায় গাজীপুর কর্মরত বিভিন প্রিন্ট ও ইলক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মী ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থত ছিলেন।