আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় আন্র্Íজাতিক নদিকৃত্য দিবস পালন করেছে বাংলাদেশ পরিবেশ আনন্দোল (বাপা)। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে ভালুকা সদর হাসপাতাল সড়কে খিরু নদির পাড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে ভালুকা প্রেসক্লাব থেকে একটি র্যালী বের হয়ে পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ভালুকা উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া খিরু নদি খনন কাজে অনিয়ম ও দুনর্ীতি বন্ধসহ নদি পাড়ের কৃষকদের ধানী জমিতে মাটি ভরাট, উঠতি বোরো ধানের ক্ষতি, সরকারী খাস জমি বাজাইল বিল থেকে মাটি কেটে দ্বি-ফসলী জমি ও গোয়ারী গ্রামে গারইল বিল জলাশয়টি ভরাট বন্ধের দাবী জানানো হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিবেশ আনন্দোলন ভালুকা শাখার আহবায়ক আশাফুল হক জর্জ, সদস্য সচিব কামরুল হাসান পাঠান কামাল, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান ও আশরাফ উদ্দিন; লায়ন আব্দুর রশিদ রতন প্রমুখ।