রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী বাদল শেখ (৪০)কে ৮ বছর পর গ্রফতার করেছে পাগলা থানা পুলিশ।
গত মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী কাপাসিয়া উপজেলার টোক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার পাগলা থানাধীন টাঙ্গাব ইউনিয়নের দুবাশিয়া গ্রামের মো: হায়দার শেখের ছেলে।
পুলিশ জানায়, বাদল শেখের বিরুদ্ধে ২০০৭ সালে ২০ আগষ্ট ঢাকা মীরপুর থানায় নারীকে আত্মহত্যা প্ররোচনা মামলা হয়। ঐ ঘটনায় থানায় মামলা হওয়ার পর থেকে সে পলাতক ছিল। এদিকে আসামী পলাতক থাকায় ঢাকা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ২০১৫ সালে বাদল শেখকে ৫ বছরের সাজা দেয়।
পাগলা থানার ওসি মো:রাশেদুজ্জামান জানান, গতকাল বু্ধবার ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে বাদল শেখকে জেল হাজতে পঠানো হয়।##