গফরগাঁওয়ে ১১৮ নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষককে বরণ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১১৮ জন নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বরণ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ মার্চ) সকালে গফরগাঁও উপজেলা শিক্ষা অফিস আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বরণ, ল্যাপটপ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল মালেক, সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমিনুল ইসলাম প্রমূখ। এর আগে উপজেলার ১১৮ জন নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষককে রজনীগন্ধার ফুল দিয়ে বরণ করা হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *