গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে ষ্টেশনের কাছে ঢাকাগামী বলাকা ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় গফরগাঁও হাসপাতালে নেওয়া পর সে মারা যায়। এর আগে বিকেল সোয়া তিনটায় ময়মনসিংহ-ঢাকা রেলপথে ধলা- গফরগাঁও ষ্টেশনে মধ্যবর্তী স্থান কালিহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান গফরগাঁও জিআরপি পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই রফিকুল ইসলাম। তিনি আরও জানান, রেলওয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে জেলা মর্গে পাঠাবে। আনুমানিক ৬৫ বছর বয়সী নিহত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পরিচয় জানায় চেষ্টা চলছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *