বাকৃবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নিযুক্ত কৃষিবিদ মোঃ অলিউল্লাহ

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এর রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন সংস্থাপন শাখার এডিশনাল রেজিস্ট্রার মোঃ অলিউল্লাহ । তিনি গত ০১ মার্চ অপরাহ্নে এ দায়িত্ব গ্রহণ করেছেন।

গত রোববার (২৬ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার মোঃ ছাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মোঃ অলিউল্লাহকে রেজিস্ট্রার এর দায়িত্ব প্রদান করা হয়। তিনি বিদায়ী রেজিস্ট্রার মোঃ ছাইফুল ইসলাম এর স্থলাভিষিক্ত হলেন।

মোঃ অলিউল্লাহ কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শম্ভুপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম আলাউদ্দিন ও মাতা মরহুম শাহেরা খাতুন।  মোঃ অলিউল্লাহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ থেকে ১৯৮৬ সালে স্নাতক, কৃষিতত্ত¦ বিভাগ থেকে ১৯৯০ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগ বাকৃবি শাখার সভাপতি, বাকসু ১৯৮৭-১৯৮৮ সালে ঈশা খা ছাত্র সংসদের নির্বাচিত ভিপি, বাকৃবি অফিসার পরিষদ এর সভাপতি, বাকৃবি অফিসার পরিষদ এর প্রধান নির্বাচন কমিশনার, বিভিন্ন প্রশাসনিক কমিটির সভাপতি, সদস্য-সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সাথে পালন করেছেন। এছাড়াও মোঃ অলিউল্লাহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক  সংগঠনের সাথে জড়িত ছিলেন এবং বর্তমানেও আছেন । ব্যাক্তিগত জীবনে মোঃ অলিউল্লাহ বিবাহিত। তার স্ত্রী ডাঃ রুবীনা ইয়াসমিন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ এর সহকারী অধ্যাপক এর দায়িত্ব সুনাম ও দক্ষতার সাথে পালন করছেন । এছাড়াও তিনি দুই কন্যা (এমবিবিএস-এ অধ্যয়নরত) ও  এক পুত্র সন্তানের পিতা ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *