ময়মনসিংহে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার।

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া ধানক্ষেত থেকে মৌসুমী আক্তার (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ মার্চ) দুপুরে সদর উপজেলার দাপুনিয়া গোষ্ঠা পশ্চিমপাড়া এলাকার ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মৌসুমী আক্তার জেলার মুক্তাগাছা উপজেলার সৈয়দ গ্রামের পুলিশ সদস্য সুজন হাসানের স্ত্রী। সুজন হাসান নারায়ণগঞ্জে পুলিশ সদস্য হিসেবে কর্মরত আছেন।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত মৌসুমী আক্তারের সঙ্গে তার স্বামী সুজন হাসানের পারিবারিক বিরোধ চলছিল। এসব কারণে মৌসুমী তার বাবার বাড়িতে বসবাস করছিলেন। মঙ্গলবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মৌসুমী। তাকে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি।

বুধবার সকালে সদর উপজেলার দাপুনিয়া এলাকার গোষ্ঠা পশ্চিমপাড়া এলাকার একটি ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে তার স্বজনরা ঘটনাস্থলে এসে পরিচয় নিশ্চিত করেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এসআই হারুন অর রশিদ বলেন, ধারণা করা হচ্ছে ভিক্টিমকে হত্যার পর এখানে এনে ফেলে রেখে গেছে। কিভাবে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *