ভালুকা প্রেসক্লাবকে দুই লাখ টাকা অনুদান দিলেন এমএ ওয়াহেদ

শেয়ার করুন :

আসাদুজ্জামান ফজলু, দিগন্তবার্তা ডেক্স, ১ আগস্টঃ
ময়মনসিংহের ভালুকা প্রেসক্লাবকে দুই লাখ টাকা অনুদানের চেক হস্তান্তর করলেন আফ্রিকার নিউগিনি প্রবাসী ও ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ নেতা শিল্পপতি এমএ ওয়াহেদ। এ সময় ক্লাব পিয়ন সাইফুল ইসলামের ছেলে ও মেয়ের জন্য আরো ৫০ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।  ১ আগস্ট রোববার বিকেলে ভালুকা পুরনো বাসস্ট্যান্ড সংলগ্ন প্রেসক্লাব কাযার্লয়ে উপস্থিত হয়ে তিনি এই চেক হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন, ভালুকা প্রেসক্লাব সভাপতি এসএম শাহজাহান সেলিম, সেক্রেটারী আক্কাস আলী, আঞ্চলিক শ্রমিকলীগ ভালুকা শাখার সভাপতি নজরুল ইসলাম সরকার, সাংবাদিক আসাদুজ্জামন ফজলু, এমএ সবুর, মোবাশ্যারুল ইসলাম সবুজ, আতাউর রহমান তরফদার, হাদিকুর রহমান হাদিস, আসাদুজ্জামান সুমন, সফিকুল ইসলাম সবুজ, রফিকুল ইসলাম, কামরুল আরেফিন ও ক্লাব পিয়ন সাইফুল ইসলাম প্রমূখ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!