রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল বলেছেন, জ্ঞান চর্চার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা করতে হবে। ভালোভাবে লেখাপড়া করতে হবে এবং উপযুক্ত সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আগামীতে সুশিক্ষায় শিক্ষিত শিক্ষার্থীদের হাত ধরে স্মাট বাংলাদেশ গড়ে উঠবে। গত রোববার গফরগাঁও উপজেলার দত্তেরবাজার ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের (স্কুল এন্ড কলেজ) ৬২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দত্তেরবাজার ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের (স্কুল এন্ড কলেজ) গভনিং বডি সভাপতি মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দত্তের বাজার ইউপি চেয়ারম্যান রোকসানা বেগম, দত্তের বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহেন শাহ খান বুলবুল ও উস্থি ইউপি সাবেক চেয়ারম্যান শাহ আলম সিদ্দিকী।
সিনিয়র শিক্ষক শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, বিদ্যালয় গভনিং বডির সদস্য, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, সুধীজন, অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। দিনভর ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।